গাজীপুরে অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৬ মে ২০১৫

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর (১৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বহেরাতলী এলাকার একটি ক্ষেত থেকে কালিয়াকৈর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে বিভিন্ন রঙয়ের ছাপা সালোয়ার কামিজ রয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (এসআই) সেকান্দার আলী জাগো নিউজকে জানান, বহেরাতলী এলাকার ধান ক্ষেতে অজ্ঞাত এ নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় ওড়না পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।