বাজেট অনুষ্ঠানে জনতার মুখোমুখি হবেন আইভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২৩ জুলাই ২০১৭

দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে রোববার প্রথম বাজেট (২০১৭-১৮ অর্থবছরের) ঘোষণা করবেন সেলিনা হায়াৎ আইভী।

আজ সকাল ১০টায় সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে জনতার মুখোমুখি হবেন আইভী।

এ সময় সরাসরি জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন নারায়ণগঞ্জের মেয়র। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বর্তমান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে জনতার প্রশ্নের জবাবে আইভী কী বলেন এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

উত্তর দিবেন তা নিয়ে সবচেয়ে আকর্ষন থাকছে। এছাড়াও আরেকটি আকর্ষন থাকতে পারে বাজেট ঘোষনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান উপস্থিত থাকতে পারেন।    

গত অর্থবছরের বাজেটেও আইভী কড়া বক্তব্য রেখেছিলেন। এবারও সে রকম কিছু ঘটবে কিনা তা নিয়ে চলছে আলোচনা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হকের পাঠানো  আমন্ত্রণবার্তায় বলা হয়েছে, বাজেট ঘোষণা শেষে বেলা ১১টায় ‘জনতার মুখোমুখি সিটি করপোরেশন’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নতুন করে কোনো করারোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৬শ ৬৩ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৬২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। গত ২০১৬-২০১৭ অর্থবছরে সিটি করপোরেশনের বাজেট ছিল ৬শ’ ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকা।

rahman1

বাজেটে দারিদ্র বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন যথা রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুননির্মাণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনার সংস্কার, খেলাধুলার মানোন্নয়ন ও রাস্তার বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

এবারের বাজেটে প্রথমবারের মত শিক্ষাখাতে বরাদ্দ রাখা হচ্ছে। এতে বরাদ্দ আছে ৩ কোটি ৭২ লাখ টাকা। স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে বাজেট রাখা হয়েছে ১৩ কোটি ৪১ লাখ টাকা। দারিদ্র দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে রাখা হয়েছে ৭২ লাখ টাকা। বাজেটে অবকাটামো নির্মাণ ও উন্নয়নে রাখা হয়েছে ১৪০ কোটি ৬২ লাখ টাকা।

২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। ওই বছরের ২৫ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন তিনি। ওই বাজেট ছিল ৩০৭ কোটি টাকার। এরপর ২০১৩-২০১৪ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৪শ’ ৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৪শ’ ২৪কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪শ’ ৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার।

২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। পরে ২০১৭ সালের ৯ জানুয়ারি দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

মো. শাহাদাত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।