শার্শায় গরমে গৃহবধূর মৃত্যু
যশোরের শার্শায় হিট স্ট্রোকে হাসিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শার্শা উপজেলার ক্যারালখালী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।
স্থানীয় নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম রেজা বাপ্পী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রচণ্ডে গরমে হাসিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। গরমে তিনি ছটফট করতে থাকেন। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিলে তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জামাল হোসেন/এমএএস/আরআইপি