১৭ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:১৭ এএম, ২৭ জুলাই ২০১৭
ফাইল ছবি

১৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভারি বর্ষণের কারণে রাজধানীর শ্যামপুরে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

নারায়ণগঞ্জ রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, বুধবার ভারি বর্ষণের কারণে শ্যামপুর এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যায়। যে কারণে বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাতে পানি নিষ্কাশন করা হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।