কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৪৫ এএম, ২৮ জুলাই ২০১৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারিকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেন (৪৫)।

তিনি কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কাপাসিয়া উপজেলার আড়াল বাজার এলাকা থেকে কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে।

নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা ২০১৫ সালের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় সালদৈ ফাজিল মাদরাসার শিক্ষক।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।