গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন
জাতীয় বেতন কাঠামোয় প্রস্তাবিত নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে শুরু হয়ে শিক্ষকদের এই কর্মসূচি চলে সাড়ে ১২টা পর্যন্ত।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক বিভূতি সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মসিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালেহ আহমেদ প্রমুখ। এ সময় বেতন কাঠামোতে যে বৈষম্য রাখা হয়েছে, তা দূর করে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত করার দাবি জানানো হয়।
এস এম হুমায়ূন কবীর/এআরএ/আরআই