শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৯ জুলাই ২০১৭

চাঁদাবাজি মামলায় গাজীপুরের শ্রীপুরে সহযোগীসহ বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজ্জাক বেপারীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজ্জাক বেপারী উপজেলার বরমী ইউনিয়নের মৃত আক্কাস আলী বেপারীর ছেলে। গ্রেফতার অন্যজন একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে নজরুল ইসলাম (২৯)।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসন জানান, শ্রীপুর থানায় তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।