শক্তি দেখানোর সুযোগ হলো হাতির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৯ জুলাই ২০১৭

তখন বেলা আড়াইটা। গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকার দিকে তীব্র যানজট। এর মধ্যে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে গভীর গর্তে কাত হয়ে পড়ে যায় যায় অবস্থা।

চালক ও তার সহকারী গাড়ি থেকে নেমে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। ততক্ষণে চোখে পড়ল একটি বিশাল হাতি রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে। তৎক্ষণাৎ গাড়িচালক হাতির মাহূতকে (পরিচালনাকারী) ডেকে এনে তার হাতিটি দিয়ে কাভার্ড ভ্যানটি তুলে দেয়ার অনুরোধ করে। এ কাজের জন্য হাতির মাহূত ৫০০ টাকা দাবি করেন। চালক রাজি হলেন। এর কিছুক্ষণের মধ্যে হাতি তার বিশাল হুর ও মাথা দিয়ে টেনে কাভার্ড ভ্যানটি গর্ত থেকে উঠিয়ে দিল।

ততক্ষণে শত শত উৎসুক জনতা ভিড় করে হাতির শক্তিমত্তা দেখতে পেল। আর হাতি তার হুর উঁচু করে সবাইকে অভিনন্দন জানাল।

এসময় উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ বলছিলেন, রাস্তার যানজটে যেখানে রেকার আসতে না পারে সেখানে হাতিই ভরসা হতে পারে। রেকারের কাজ হাতিই করতে পারবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।