বরিশালে ভূমি অফিসে সন্ত্রাসীদের তাণ্ডব
বরিশাল নগরীর সাগরদী ইউনিয়ন ভূমি কর্মকর্তার (তহশিলদার) কার্যালয়ে তাণ্ডব চালিয়ে কর্মকর্তা মিজানুর রহমানকে মারধর করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ১০/১২্টি মোটরসাইকেলে এসে সেখানে এক ভীতিকর পরিস্থিতির সৃস্টি করে ওই কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ারও চেস্টা চালায়। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সিঅ্যান্ডবি রোড উপজেলা পরিষদ কম্পাউন্ডস্থ কার্যালয়ে এ তাণ্ডব চালানো হয়।
ভূমি কর্মকর্তা (তহশিলদার) মিজানুর রহমান জানান, সাগরদী মৌজার ১০৫০ খতিয়ানের ৭৬ শতাংশ জমির মালিক অমূল্য নাথ। তবে ওই জমি স্থানীয় সুখরঞ্জনের নামে দাখিলা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ প্রয়োগ করা হচ্ছিল। স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কতিপয় নেতা ওই জমি হাতিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে সেখানে বাকবিতণ্ডার সৃস্টি হলে সদর উপজেলা ইউএনও ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয় এবং হামলাকারীরা ভূমি কর্মকর্তার কার্যালয় ত্যাগ করে। পরে তারা কার্যালয়ে তাণ্ডব চালিয়ে ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে মারধর করে এবং তাণ্ডাব চালায়।
ইউএনও মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারী কাজে বাধাঁ ও নিরাপত্তা চেয়ে বিকেলে কোতোয়ালী মডেল থানায় ভূমি কর্মকর্তা মিজানুর রহমান জিডি করেছেন।
সাইফ আমীন/এআরএ/আরআই