ময়মনসিংহে ট্রেনে প্রকাশ্যে ধূমপানে শতাধিক যাত্রীকে সাজা


প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৮ মে ২০১৫

ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে এবং প্রকাশ্যে ধূমপান করায় ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ১১২ জন যাত্রীকে আটক করে জরিমানা আদায় ও কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে আটক যাত্রীদের কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান ও জিআরপির ওসি আহাদ খানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আতাউল করিম খোকন/এমজেড/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।