গাজীপুরে পেট্রল বোমাসহ জামায়াত নেতার ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১৮ এএম, ৩১ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর ছোট ভাই জামায়াত কর্মী মো. রওশন আলীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি পেট্রল বোমা ও বেশকিছু জিহাদি বই এবং প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের যোগিতলা এলাকায় জামায়াত কর্মী রওশন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে ৭টি পেট্রল বোমা ও বেশকিছু জিহাদি বই এবং প্রচারপত্র জব্দ করে। পুলিশ রওশন আলীর সহযোগী এক জামায়াত কর্মীকেও এ সময় গ্রেফতার করে।

গ্রেফতার রওশন আলী গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।