বরিশালে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৯ মে ২০১৫
প্রতীকী ছবি

বরিশাল নগরীর নবগ্রাম রোড ফরেস্টার বাড়ির পোল সংলগ্ন নির্মণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে কবির হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কবির সদর উপজেলার চণ্ডিপুর এলাকার মৃত রব হাওলাদারের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করা কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এস আই) শামিম জাগো নিউজকে জানান, ফরেস্টার বাড়ির পোল সংলগ্ন জগলুল হায়দারের নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদে কাজ করছিলেন কবির হোসেন। এসময় তিনি তিন তলার ছাদ থেকে নিচে নবগ্রাম রোডে পড়ে যান। উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।