মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৯ মে ২০১৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর কবীর হিমেল (৪০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আরো চার জন আহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক। শুক্রবার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল-উত্তরবঙ্গ সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মুক্তাগাছাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার হৃদয়ের মোড় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার যাত্রী গুরুতর আহত হয়।

পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ডা. হিমেল বিকেলে ময়মনসিংহ থেকে মুক্তাগাছায় একটি চেম্বারে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আতাউল করিম খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।