বরিশাল উন্নয়নে বাজেটে খাত ভিত্তিক অর্থ বরাদ্দের দাবি


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৯ মে ২০১৫

মাওয়া সেতু থেকে কুয়াকাটা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণসহ আসন্ন জাতীয় বাজেটে জনসংখ্যার ভিত্তিতে বরিশাল বিভাগের উন্নয়নে খাত ভিত্তিক অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল বিভাগ সমিতির একাংশ মানব বন্ধন কর্মসূচিতে এবং অপর অংশ প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান।

তারা বলেন, বরিশাল বিভাগ জাতীয় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিভাগের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

বরিশাল সমিতির দুটি অংশের নেতৃবৃন্দ অভিন্ন দাবীনামা পেশ করেছে।
 
দাবীগুলোর মধ্যে রয়েছে- বরিশাল কৃষি উন্নয়ন বহুমুখী কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কুয়াকাটায় বিমান বন্দর নির্মাণ, ভোলায় গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নির্মান কাজ সম্পন্নকরণ, বরিশালে শিল্প নগরী স্থাপন, বরগুনার তালতলীতে জাহাজ নিমার্ণ কারখানা স্থাপন, পিরোজপুর-গোপালগঞ্জ সড়ক নির্মাণ, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা, বরিশাল প্রকৌশল বিদ্যালয় প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করা প্রভৃতি।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সমিতির সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ, সমিতির সভাপতি ইকবাল হোসেন ফোরকান, সাধারণ সম্পাদক ড. এম আজিজুর রহমান মানিক, সদস্য সচিব আ. জলিল প্রমূখ।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।