ট্রেন চলছে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে


প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৯ মে ২০১৫

প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল। কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল স্টেশনের পাশে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে ৮টার দিকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

পরে ত্রুটি সারিয়ে রাত সাড়ে ১১টার দিকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় সোয়া তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় শশীদল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গৌধূলী নামে একটি ট্রেনটি সোয়া তিন ঘণ্টা আটকে ছিল।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।