অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাড়িতে প্রতিমন্ত্রী চুমকি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৩ আগস্ট ২০১৭

অসুস্থ মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে ছুটে গেলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার দুপুরে (গাজীপুর-৩) কালীগঞ্জ সংসদীয় আসনের পূবাইল ইউনিয়নে অসুস্থ দুই মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজ-খবর নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মাস্টার ও একই ইউনিয়নের কুদাব গ্রামের গাজীপুর সদর উপজেলার মুক্তিযাদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দুলাল।

এ খবর শুনে বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রী চুমকি অসুস্থ ওই মুক্তিযোদ্ধাদের দেখতে তাদের বাড়ি ছুটে যান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।