নারায়ণগঞ্জে ডিবি-সন্ত্রাসী গুলি বিনিময়, পিস্তলসহ গ্রেফতার এক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জ শহরে সন্ত্রাসীর সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াসিন আরাফাত (৩৫) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় শহরের চাষাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে সন্ত্রাসী ইয়াসিন আরাফাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর তাকে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহাবুব জানান, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবির এসআই মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে একটি টিম চাষাঢ়া এলাকাতে অবস্থান করছিল। এ সময় ইয়াসিন আরাফাতের দেহ তল্লাশি করতে গেলে ডিবিকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে।

ডিবিও পাল্টা গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ রাউন্ড গুলিসহ ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ বলে জানায় পুলিশ।

শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।