কুমিল্লায় বিএনপির সদস্য সংগ্রহ করতে দেয়নি পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৮ আগস্ট ২০১৭

দেশব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহের অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ।

জেলা ও পুলিশ প্রশাসনে আবেদন করে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পুলিশের নিষেধাজ্ঞার কারণে এ অনুষ্ঠান করা যায়নি।

দুপুরে নগরীর ধর্মসাগর পাড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি মাহবুবুর রহমান, আবদুর রউফ চৌধুরী ফারুক, আমিরুজ্জামান আমির, ভিপি জসিম উদ্দিন, আবুল হোসেন, উৎবাতুল বারী আবু, নিজাম উদ্দিন কায়সার, ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচির অনুষ্ঠান করতে না দেয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।