কুড়িগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে সফি-মাহফুজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১২ মার্চ ২০২৬

কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৭) সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী, খন্দকার একরামুল হক সম্রাট ও সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার নির্বাচিত হয়েছেন।

ধবার (১১ মার্চ) বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম আর মিন্টু।

ঘোষিত ফলাফল অনুযায়ী কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে এম গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম আর মিন্টু, ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন ও দুইটি কার্যকরী সদস্য পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় পদগুলো শূন্য রয়েছে। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একমাত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই পদটিও শূন্য রয়েছে।

রোকনুজ্জামান মানু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।