নিশ্ছিদ্র নিরাপত্তায় মানুষ ঈদ উদযাপন করবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩১ আগস্ট ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, এবারের ঈদে পশুবাহী ট্রাকগুলোতে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই। কোথাও ট্রাক দাঁড় করিয়ে হয়রানিও করা হচ্ছে না। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে এবার জনগণ ঈদ উদযাপন করতে পারবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি বলেন, জঙ্গি নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গিদের খুঁজে বের করতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। জনগণ হলো পুলিশের চোখ, তাই জনগণকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।

পরিদর্শনের সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস.এম মনিরুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।