কুমিল্লায় বিএনপি নেতা হাশেমের জামিন নামঞ্জুর
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে ট্রাকে পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি নেতা মো. আবুল হাশেমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেস্ট ৩নং আমলী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
আবুল হাশেম দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উল্লেখ, গত ২৮ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুরে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি