চান্দিনায় বাসে পেট্রলবোমা : উপজেলা জামায়াত সেক্রেটারি আটক
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত ২ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৭ জন দগ্ধ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ১৫ জনের নাম উল্লেখ ২০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় এর আগে পুলিশ চান্দিনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশারসহ ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
কামাল উদ্দিন/এমএএস/আরআই