বিজয়নগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে মো. নুরুল আমিন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন সাতগাঁও গ্রামের মৃত আবদুল মোমেন মুন্সির ছেলে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে নুরুল আমিন বাড়ি পাশে তার ধানক্ষেত দেখতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস