চট্টগ্রামে দেয়াল চাপায় নিহত ১
চট্টগ্রামের কোতোয়ালীতে দেয়াল চাপায় মো. ফরিদুল (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু্জন স্কুলছাত্র ও একজন শ্রমিক রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চৌধুরী লোকমান/এআরএ/আরআইপি