মেঘনায় মালবাহী ট্রলার ডুবি: চালক নিখোঁজ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১০ জুন ২০১৫
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারের চালক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আশুগঞ্জ ফেরী ঘাট থেকে একটি ইটবোঝাই ট্রলার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকাটি কিছুদূর এগিয়ে বিওসি ঘাট এলাকায় পৌঁছামাত্র ডুবে যায়। এ ঘটনার পর থেকে ট্রলারের চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রলারটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।