ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে আয়রা খাতুন (৪০) নামে এক গৃহবধূ তার ছেলের হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আয়রা পুটখালী গ্রামের উত্তরপাড়ার মাসুদ মাস্টারের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে বাপ্পিকে আটক করে পুলিশে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এলাকাবাসীর ভাষ্য, বাড়িতে মা ও ছেলের মধ্যে বৃহস্পতিবার সকালে ঝগড়া হলে ছেলে বাপ্পি উত্তেজিত হয়। একপর্যায়ে দা দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আয়রা খাতুনকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে তিনি মারা যান।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হোসেন জানান, এ ঘটনায় ছেলেকে আটক করে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।