গাজীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রেল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো-সাদা প্রিন্টের কামিছ এবং গোলাপী রংয়ের সালোয়ার রয়েছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, বিকেলে দক্ষিণ সালনা মোল্লাবাড়ি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।