তিনঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রোববার দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও ভোরে যানবাহনের চাপ না থাকায় তেমন একটা সিরিয়াল তৈরি হয়নি দৌলতদিয়া প্রান্তে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৬টা ৪০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। এ রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে এবং সচল রয়েছে দুটি ফেরিঘাট।
রুবেলুর রহমান/আরএইচ