শাহপরীর দ্বীপের সাবেক ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের সাবেক ইউপি সদস্য ইসমাঈল প্রকাশকে আটক করেছে কোস্টগার্ড। আটক ইসমাঈলকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, আটক ইসমাঈলের বিরুদ্ধে থানায় একাধিক মামলাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইসমাঈলের ছত্রছায়ায় তার ভাই জিয়াবুল ও সৈয়দ এলাকায় নানা অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে মালামাল লুট করার অভিযোগও রয়েছে।

আটক ইসমাইল স্থানীয় নজির আহমদের ছেলে। তার বাবার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগ রয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।