ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপি কৃষি মেলা শুরু


প্রকাশিত: ০৯:১০ এএম, ১৩ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবু নাছের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। দেশে কৃষি বিপ্লব ঘটেছে। এর সাফল্য আমাদের ধরে রাখতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২২টি স্টল দেওয়া হয়েছ। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী সোমবার।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।