মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৮ মে ২০২৬

মেহেরপুরের গাংনীতে একটি বন্ধ মুদি দোকানের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দুটি হুমকি ভরা চিরকুট পাওয়া গেছে ।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী বাবুল হোসেনের একটি বন্ধ দোকানের সামনে রাতের আঁধারে কে বা কারা লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু ও হাতে লেখা চিরকুট রেখে যায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের সামনে এগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিরাপত্তার জন্য পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখে এবং পরে তা থানা হেফাজতে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বোমা সদৃশ দুটি বস্তু ও জয় বাংলা স্লোগান লেখা হুমকি ভরা চিরকুট উদ্ধার করেছি। উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

আসিফ ইকবাল/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।