টেকনাফে মানবপাচারে অভিযুক্ত ২ জন আটক


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৩ জুন ২০১৫

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মানবপাচারে অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকা থেকে ওই গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে জাফর আলম (৫০) ও একই ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মৃত গোলাম বারীর ছেলে আবদুল কুদ্দুসকে (৪০) আটক করে টেকনাফ থানা পুলিশ।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।