অশ্লীল ভিডিও দেখিয়ে তরুণীকে কুপ্রস্তাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় অন্য নারীর অশ্লীল ভিডিও দেখিয়ে (১৯) এক তরুণীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তিন বখাটের বিরুদ্ধে। সেই সঙ্গে ওই তরুণী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে সোমবার পাগলা চিতাশাল এলাকার জব্বার মালের ছেলে স্থানীয় বখাটে রতন মাল (৩৮), একই এলাকার ইব্রাহিম (৩৭) ও মুরাদসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

তরুণীর অভিযোগ, পাগলা চিতাশাল এলাকায় ওই তরুণী একটি বস্ত্রবিতান দিয়ে ব্যবসা করে আসছেন। স্থানীয় রতন মাল প্রভাব দেখিয়ে তরণীর দোকানে আড্ডা দেন এবং তাকে কুপ্রস্তাব দেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি দেয়া হয় তরুণীকে।

কিছুদিন পর বখাটেরা অজ্ঞাত নারীর অশ্লীল ভিডিও দেখিয়ে প্রিয়াঙ্কার ভিডিও বলে চালিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এমনকি অশ্লীল ভিডিওটি এলাকার অন্য লোকের কাছে ছড়িয়ে দেয়।

পরে বখাটেরা তরুণী ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে বখাটেরা সমঝোতার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর তরুণীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার বাবাকে গালিগালাজ করে দোকান বন্ধ করে দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) নাজনীন আক্তার বলেন, ঘটনা তদন্ত করে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।