কাশিমপুর কারাগারে নারী বন্দির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শুক্কুরী বেগম (৪২) নামে এ বন্দির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, শুক্কুরী ছিলেন কুমিল্লার লাকসাম থানার গাজীর মোড়া এলাকার আয়দার আলীর স্ত্রী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সপরিবারে বসবাস করতেন।

দীর্ঘদিন শুক্কুরী ডায়াবেটিসসহ হৃদরোগে ভুগছিলেন। বুধবার রাত ৮টার দিকে বুকে ব্যথার কথা বললে প্রথমে তাকে কারা হাসপাতালে, পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, শুক্কুরী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ৮ সেপ্টেম্বর ঢাকার ভাসানটেক থানার একটি মাদক মামলায় শুক্কুরী গ্রেফতার হলে পরদিন তাকে এ কারাগারে পাঠানো হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।