সরকার কৃষি সমস্যা সমাধানে আন্তরিক : পানিসম্পদমন্ত্রী


প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৪ জুন ২০১৫

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের সমস্যা চিহ্নিত করে সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোববার হাটহাজারী উপজেলার মন্দাকিনী পানি নিয়ন্ত্রণ কাঠামো রিমডেলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি কৃষক বান্ধব। তাই এ সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, কৃষকের সেচ সুবিধার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ সচল রাখতে সরকারের নির্দেশনা রয়েছে। কৃষি কাজের জন্য দেওয়া হচ্ছে জ্বালানি ভর্তুকি।’

 

উপজেলার মন্দাকিনী এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এর উদ্যোগে প্রায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার মন্দাকিনী এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এর উদ্যোগে প্রায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ২০১৪-১৫ অর্থ বছরের ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে মন্দাকিনী পানি নিয়ন্ত্রণ কাঠামোর রিমডেলিং কাজ শেষ করেছে। এর ফলে হাটহাজারীর ফরহাদাবাদ, ধলই ও সুয়াবিল ইউনিয়নের আনুমানিক ২ হাজার একর জমিতে ইরি ও বোরো ধান চাষাবাদের সুবিধা সৃষ্টি হবে। এতে করে উৎপাদন বৃদ্ধি পাবে যা খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোজাফর হোসেন, চট্টগ্রাম পওর এর সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী আমান উল্লাহ, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, মন্ত্রীর একান্ত সহকারী সচিব সৈয়দ মনজুরুল আলম মঞ্জু, ওসি মো. ইসমাইল প্রমুখ।

 

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।