কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!


প্রকাশিত: ১২:০১ পিএম, ১৬ জুন ২০১৫

কাপড় চুরির জের ধরে কক্সবাজারে বড় ভাইয়ের লোহার রডের আঘাতে ছোট ভাই নুরুল আমিনের (৩০)করুণ মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বেলা ১টার দিকে সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের তোতকখালির ছয়ভাই পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন স্থানীয় মৃত মোজাহের আহমদের ছেলে।

প্রত্যেক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন আগে নিহতের বড় ভাই নুরুল আলমের বাড়ি থেকে পরনের কাপড় ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার নিহতের স্ত্রীকে সন্দেহ করে। এ নিয়ে দু’পরিবারে কয়েকদফা বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের বউকে আবারো লাঞ্ছিত করে বড়ভাই নুরুল আলম ও তার পরিবার। এর প্রতিবাদ করলে নুরুল আমিনকে বড়ভাই ও ভাইপোরা মিলে বেদড়ক মারধর করে। এসময় লোহাররড়ের  একটি আঘাত নুরুল আমিনের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে পাঠায়।  

অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই নুরুল আমিন মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল আনা হয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিকভাবে আলাদা বসবাস করলেও ভাইদের মধ্যে বিরোধ লেগেই থাকতো। কাপড় চুরির অজুহাত ধরে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার কাইয়ূম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, হামলাকারীদের আটক করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।