টেকনাফে খামার পরিদর্শনে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি দল


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৬ জুন ২০১৫

কক্সবাজারের টেকনাফ রঙ্গিখালীস্থ এলিট এ্যাকোয়া কালচার ‘মৎস্য খামার’ পরিদর্শন করলেন মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা।

মঙ্গলবার বেলা ২টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিগণ জেলার বড় মৎস্য খামার এলিট এ্যাকোয়া কালচার পরিদর্শন আসেন।

খামারের বিভিন্ন প্রকল্প ঘুরে কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা।  তারা বলেন, দেশের দক্ষিণে গড়া এলিটের এ খামার এখানকার তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করছে।  মৎস্য খাতের উন্নয়নে আগামীতে এলিট খামার আরো বেশী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা।

টিমের সাথে ছিলেন, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সুজিত চ্যাটার্জী, টেকনাফ ডিএসটিসির সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ, এলিটের উদ্যোক্তা শিল্পপতি এইচ কে আনোয়ার সিআইপি, প্রজেক্ট ম্যানেজার সরওয়ার কামাল প্রমুখ।

উল্লেখ্য, ১১৫ একর জমিতে বড় ৪৫টি পৃথক দীঘি করে ‘এলিট এ্যাকুয়া কালচার’ মৎস্য খামারটি ১৯৯১ সন থেকে কার্যক্রম চালাচ্ছে। ‘ এলিট’  জাতীয় পর্যায়ে তিন বার প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।