শপথের পর ওসমান হাদীর কবর জিয়ারত করলেন ড. আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শপথ গ্রহণ করে শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-০২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ ওসমান হাদীর কবরের পাশে দাড়িয়ে তিনি কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। এই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

ড. আতিক মুজাহিদ বলেন, আল্লাহ আমাদেরকে শহীদ ওসমান হাদীর মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করুন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহীদ হাদীর স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।

তিনি আরও প্রার্থনা করেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদীর আদর্শে গড়া, যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।

এই সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য কনকসহ প্রমুখ।

এনএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।