চকরিয়ায় ১৩ আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ক্ক্সবাজার
প্রকাশিত: ১০:১৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের চকরিয়ায় ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর ঘের এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে চারটি ওয়ান শুটারগান, ছয়টি এক নলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল রয়েছে।

র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিনখালীর একটি চিংড়ি ঘেরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রয়েছে।

সায়ীদ আমগীর/এফএ/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।