নারায়ণগঞ্জে দুই লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশন। এ সময় ২৪০ কেজি মা ইলিশও জব্দ করা হয়। শনিবার দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশন মেঘনা নদীর মোহনায় এ অভিযান চালায়।

পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪০ কেজি ইলিশসহ দুই লাখ ৮০ হাজার কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯৯ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হকের কাছে হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।