বরিশালে ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই
বরিশাল নগরীর কাশীপুরের দুগ্ধ খামার এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ব্যাংক কর্মকর্তা রাকিবুল হাসান সুমনকে মাইক্রোবাসে তুলে মারধরের পর নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। সুমন নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা এবং ঢাকা সদরঘাট ব্র্যাক উর্ধ্বতন কর্মকর্তা।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন জানান, বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে মটরসাইকেলযোগে বরিশাল নগরীর উদ্দেশ্যে রওয়ানা হয়। মধ্য রাতে দোয়ারিকা ব্রিজ পাড় হওয়ার পরপরই একটি মাইক্রোবাস তাকে অনুসরণ করে। পথিমধ্যে কাশীপুরের দুগ্ধ খামার এলাকা পৌঁছালে মাইক্রোবাসটি ওভারটেক করে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পড়ে যান। এরপর তাকে মারপিট করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।এ সময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
পরে তার চোখে মলম লাগিয়ে নগরীর কাশীপুর ইনফ্রা পলিটেকনিকের সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তিনি স্থানীয়দের সহাতায় তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সাইফ আমীন/এআরএ/পিআর