ছোট ভায়রাকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা, বড় ভায়রা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জ বন্দরে পাওনা টাকা না দেয়ার জন্য ছোট ভায়রাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভায়রাকে হাফিজুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ওই ঘটনার পরে জনতার সহায়তায় অপহৃত ছোট ভায়রা ফারুককে (৪৫) উদ্ধার করে রোববার সকালে অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

অপহরণকারী বড় ভায়রা হাফিজুর রহমান বন্দর রূপালী আবাসিক এলাকার নজরুল মিয়ার ভাড়াটিয়া মৃত সাইদুর রহমানের ছেলে। অপরদিকে অপহৃত ছোট ভায়রা ফারুক মাহমুদ নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।