১৮ দিন পর মেঘনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর ঘাটে বাল্কহেড ডুবে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর মনির হোসেন নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মৃতের বাবা জাকির হোসেন বাদী অপমৃত্যু মামলা করেছেন।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল জাব্বার বলেন, নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।