গাঁজাসহ বাসের সুপারভাইজার ও হেলপার আটক


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৯ জুন ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার বার্থি এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক সুপারভাইজার আ. ওয়াহেদ সিকদার (৩৮) নাটোর জেলা সদরের আলী সিকদারের ছেলে এবং হেলপার আবু তাহের (৩২) একই এলাকার ইয়াজউদ্দিন ছেলে।

গৌরনদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী তুহিন পরবিহনের একটি যাত্রীবাহী বাস কালিমন্দিরের মোড়ে গতিরোধ করা হয়। এরপর বাসে তল্লাশি চালিয়ে ছাদ থেকে বস্তাবন্দী সাত কেজি ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জড়িত সন্দেহে তুহিন পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।