ধর্ষণের অভিযোগে যবিপ্রবি`র শিক্ষকের বিরুদ্ধে মামলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সৈয়দ মাহফুজ আল হাসান নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে যশোর কোতোয়ালি থানায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে এ মামলা করেন।
শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসান যবিপ্রবি`র পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দিনাজপুর জেলার বিরল গ্রামের সৈয়দ মহাসিন আল হাসানের ছেলে। ভুক্তভোগী ছাত্রী একই বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মেহেরপুরের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, পড়াশুনার সুবাদে শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই শিক্ষার্থী। বছর দুয়েক আগে থেকে শিক্ষক তার বাসায় আসা-যাওয়া করতেন। আর এ সূত্র ধরে তাকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করেন। কিন্তু বিয়ের প্রলোভন দেখালেও শেষ পর্যন্ত শিক্ষক তাকে বিয়ে করতে রাজি হননি। তাই বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন রহমান/এআরএ/পিআর