ফতুল্লায় ডোবা থেকে যুবকের মরেদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাজীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ওই যুবক ডোবায় পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটা হত্যাকাণ্ড কি না তা সেটা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।
মরদেহ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর