চট্টগ্রামে রেলওয়ের দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
সেতু ভেঙ্গে তেলবাহী ট্রেনের দুটি বগি ডুবে যাওয়ার ঘটনায় রেলওয়ের দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কৃর্তপক্ষ। ঘটনা তদন্দে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মফিজুর রহমান বিষটি নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়। এছাড়া তিন কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, দায়িত্ব অবহেলার দায়ে অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম ও সিনিয়র উপ সহকারী প্রকৌশলী আকতার আহমেদ ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এসএইচএস/পিআর