নারায়ণগঞ্জে ২১ জুয়াড়ি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৯ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টির সিটি ক্লাব থেকে ২১ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে ডিবি পুলিশের একাধিক টিম সিটি ক্লাবে হানা দিয়ে তাদের আটক করে।

পরে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ১১ ধারায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

আটকরা হলেন- মো. শান্ত (৩২), আরমান (২৫), দুলাল (৩৬), সৈয়দ হোসেন (২৮), রিয়াদ (২৮), জাহাঙ্গীর আলম (৪০), পনির হোসেন (৩৮), শরীফ হোসেন (২৫), রুবেল হোসেন (২০), আলাউদ্দিন (৪৬), মুসা (৪৮), মোহাম্মদ আলী (২৬), মোহাম্মদ ইব্রাহীম (৪৪), রানা (২০), আউয়াল (৩৬), ইসলাম (৩৫), নাসির হোসেন (৩০), রমজান মিয়া (৩৪), মাইনুল হোসেন (২৭), দুলাল কৃষ্ণ সাহা (৪০) ও বাবুল (৪৫)।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।