রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৫২ এএম, ১৩ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সুজানা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজানা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সাজুয়া এলাকার তনু দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, সুজানা কাজের সন্ধানে গোলাকান্দাইল এলাকায় আসেন। বিকেল ৫টার দিকে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এত ঘটনাস্থলেই সুজানা নিহত হন। মরদেহটি কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

মীর আব্দুল আলীম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।