যশোরের নওয়াপাড়া জুট মিলে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০১ নভেম্বর ২০১৭

যশোরের নওয়াপাড়া জুটমিলের পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। সন্ধ্যা ৭টার পর যশোর ও খুলনা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ইউনুস আলী বলেন, খবর পেয়েই আমরা নওয়াপাড়া জুটমিলে এসে দেখি ৯ নম্বর পাটগুদামের আগুন জ্বলছে। এসেই আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে যশোর ও খুলনায় খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মিলের প্রকল্প প্রধান বায়েজিদ হোসেন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা জানি না। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে বলতে পারছি না।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।